প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
মোহাম্মদ আলি আসগার লবির পক্ষ থেকে শ্রমজীবীদের মাঝে গেঞ্জি বিতরণ

মোহাম্মদ আলি আসগার লবির পক্ষ থেকে শ্রমজীবীদের মাঝে গেঞ্জি বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাসস্ট্যান্ড, থানা মোড়, মডেল মসজিদ মোড় ও পাইকারি আড়ৎসহ বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির গড়েছেন মোহাম্মদ আলি আসগার লবি ।
তার পক্ষ থেকে এলাকার ভ্যানচালক, সিএনজি ও অটোরিকশা চালক, দিনমজুর এবং অন্যান্য পরিশ্রমী মানুষদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।
ঘামঝরা পরিশ্রমের মাঝে এক চিমটি প্রশান্তি,প্রচণ্ড রোদে কাজ করা শ্রমজীবী মানুষের হাতে যখন এক জোড়া পরিচ্ছন্ন ও ব্যবহারিক উপহার তুলে দেওয়া হয়, তখন সেটি শুধু একটি গেঞ্জি নয়—তা হয়ে ওঠে স্বীকৃতি, ভালোবাসা আর সম্মানের প্রতীক। বিতরণকালে উপস্থিত সবার মুখে ছিল হাসি, চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক।
বিতরণের সময় দেখা যায়, অনেকে নিজ হাতে গেঞ্জি তুলে নেন, আবার কেউ কেউ গায়ে পরেই হাসিমুখে কাজের পথে রওনা দেন। এই উদ্যোগ সমাজে মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
এক শ্রমজীবী ভাই বলেন, এমন দিনে কেউ পাশে দাঁড়ালে মনে হয়, আমরা অবহেলিত নই। এটা শুধু কাপড় না, সম্মানের মতো লাগে।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকুক—এমন প্রত্যাশাই জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে